সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচ ‘ডিএইচএস-৯১ ফাউন্ডেশন’র উদ্যোগে বন্ধু মহলের সহযোগীতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সাড়ে ১০ টায় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে এ অর্থ টাকা করে প্রদান করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন- ডিএইচএস-৯১ ব্যাচের সদস্য পৌর মেয়র বিশ্বজিত রায়, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, শিক্ষক জসিম উদ্দিন, গোপাল দে, বলরাম দাস, সুরঞ্জিত বর্মন, ইলিয়াস মিয়া, সহিদুর রহমান টিটু প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০৯




