মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ সুনামগঞ্জ পৌর শাখার মায়িদাতুল উলামা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মাওলানা আজমল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আব্দুস শহিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- এটি এম হাজি হেলাল আহমেদ। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের পৌর শাখার উপদেষ্টা মাওলানা নূর হোসেন, মাওলানা এবাশ্বির আলী বর্মা উত্তরী, মাওলানা জিয়াউল হক, মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মুফতি তাফাজ্জুল হক, সদর উপজেলার সাধারণ সম্পাদক আহমেদ শফি, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর তত্ত্বাবধানে তিনটি ফাউন্ডেশন রয়েছে। তার মধ্যে মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ নামের ফাউন্ডেশনটি মূলত মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর ছাত্রদের সমন্বয় গঠিত হয়। তারা তাদের উস্তাদদের সম্মানার্থে এই নামে নাম করন করেন। 

মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে গঠিত হয় মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী ফাউন্ডেশন ও শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী ফাউন্ডেশন। 

এ তিনটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে রয়েছেন মাওলানা শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি