‘গোলাপগঞ্জ তারুণ্য’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ‘সরকারি এমসি একাডেমি’তে এ কর্মসূচি পালিত হয়।
‘সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
প্রধান অতিথির বক্তৃতায় জাবেদ বলেন, বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের কারণে গোটাবিশ্ব আজ মারাত্মক সংকটে রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বেড়েছে তাপমাত্রা। সৃষ্টি হচ্ছে বন্যা, খরা ও দাবানলের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সবুজ পৃথিবী গড়ার কোন বিকল্প নেই। এজন্য আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে।
শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ আরও বলেন, ‘গোলাপগঞ্জ তারুণ্য’ বৃক্ষরোপনের যে কর্মসূচি গ্রহণ করেছে সেটি প্রশংসার দাবি রাখে। তাদেরকে অনুসরণ করে যুব সমাজকে এরকম সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি সবুজ দেশ গড়তে পারবো।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, বিদ্যালয়ের শিক্ষক সুমন আহমদ, ওয়াহিদুজ্জামান ও মোফাজ্জল হোসেন, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শান্ত দাশ, পৌর যুবলীগ নেতা রাসেল আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সভাপতি আলী হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া আহমদ লাকি, সদস্য জাবের আহমদ, তারুণ্য সভাপতি সাজন আহমদ, সিনিয়র সহ সভাপতি জয়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব সৌরভ, সদস্য ফাহাদ, আমান, সুমন আমান, রেজওয়ান আহমদ, সুমন আহমদ, তাহসিন, তাহের, সাইদুল, ইমন, সাইফ, রাহিন, ইমন প্রমুখ।
সংগঠনের উদ্যোগে একাডেমি প্রাঙ্গনে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০১




