সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
শুক্রবার দিবাগত রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত একটি পত্রে শাহ আসাদুজ্জামান আসাদকে এই দায়িত্ব প্রদান করা হয়।
সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের মৃত্যুজনিত কারণে সভাপতি পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে শাহ আসাদুজ্জামান আসাদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৫




