যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন বাংলাদেশ সফরে আসছেন। জো বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি আগামী ৬ আগস্ট ঢাকায় পৌঁছাবেন।
এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ওয়াশিংটনের বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার ইস্যুটিও বিশেষ গুরুত্ব পাবে।
এ ছাড়া বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনার টেবিলে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়ে দিতে পারেন মিশেল জে সিসন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




