মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী কমিউনিটি লিডার, ইস্টার্ন ইনভেস্ট ইনক-এর নুরুল আজিম ও সাউথ এশিয়া ওয়াচ ইনক-এর সেক্রেটারি জেনারেল, মানবাধিকার নেতা শহীদুল ইসলাম তালুকদার।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে দুই প্রবাসীর পক্ষে দুই লক্ষ টাকার এই অর্থ বিতরণ করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন।
বিতরণকালে তিনি বলেন, বন্যাসহ দেশের যেকোনো সংকটময় মুহূর্তে প্রবাসীরাই সবার আগে এগিয়ে এসে তাদের সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করেন। কুলাউড়াসহ মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের এবারকার ভয়াবহ বন্যায় প্রবাসীরা যেভাবে সহায়তা করেছেন, পাশে দাঁড়িয়েছেন তা অতুলনীয় ও প্রশংসনীয়।
ঠিকানা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাবিবুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সরকারি অবসরপ্রাপ্ত কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা জাসদের সভাপতি মঈনুল ইসলাম শামীম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ূম চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন তফই, আব্দুল আজিজ চৌধুরী শামিম, কাউন্সিলর মনজুরুল আলম চৌধুরী খোকন, থানার এস আই সালাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২৫০ অসহায় বন্যার্ত মানুষের মাঝে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১১




