সিলেটে অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) । গ্রেফতার মুজামিল হোসেন মোজাম্মিল (২৬) সিলেট নগরীর আম্বরখানার বড়বাজার এলাকার নাজমুল হোসেনের ছেলে।

শনিবার (৩০ জুলাই) হবিগঞ্জের সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতারের সতত্যা নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে।

সিলেটভিউ২৪ডটকম / মাহি / ডি.আর