বন্যার্তদের পুনর্বাসনে কাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।

 


সংগঠনটির সদস্যরা সোমবার (১ আগস্ট) ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ৫ টি বানভাসি পরিবারকে পুনর্বাসনের জন্য টিন ও অন্যান্য সামগ্রী দিয়েছে বলে জানান সহ প্রচার সম্পাদক নাফিস আহমেদ।

 

তিনি বলেন, 'এই পুনর্বাসন কর্মসূচি প্রথম ধাপে শুরু হয়েছে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

'পুনর্বাসন সামগ্রী হিসেবে পরিবারগুলোর মধ্যে ১০ বান্ডিল(বান) টিন বিতরণ করা হয়। এর পাশাপাশি ওই পরিবারগুলোর বাচ্চাদের মধ্যে বই, খাতা, কলম ও কোরআন শরীফ প্রদান করা হয়েছে।'

 

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, 'স্বপ্নোত্থান বন্যার শুরু থেকেই সাধ্য অনুযায়ী বানভাসিদের সহায়তায় কাজ করে যাচ্ছে। সোমবার স্বপ্নোত্থানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমাদের এ কর্মসূচি ছিল। যারা এসব কাজে সহায়তা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।'

 

সদস্যরা জানান, 'বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান' শিরোনামে স্বেচ্ছাসেবী সংগঠনটি এখন পর্যন্ত সর্বমোট ৮টি ধাপে ১ হাজার ৩৩৫টি বানভাসি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রীসহ ১৩০ জনকে রান্না করা খাবার প্রদান করেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-২৫