বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে ‘বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থা’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 


মঙ্গলবার দুপুরে পশ্চিম গৌরিপুর ইউনিয়নের বাংলাবাজারে এ অর্থ বিতরণ করা হয়।

 

অর্থ বিতরণ অনুষ্ঠানে বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি কাজল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সংস্থার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থার উপদেষ্টা সুহেল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থার উপদেষ্টা সন্তোস দাস, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রুপক চন্দ্র দাস, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মুজেফর আলী, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আপ্তাবুজ্জামান, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কৃষ্ণা রানী দাস, ফয়জুল ইসলাম কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

 

আরো উপস্থিত ছিলেন- সংস্থার সহ সভাপতি আলমাছ আলী, সহ সভাপতি সবুজ দাস, সাংগঠনিক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম আমির, সহ অর্থ সম্পাদক মৃতুঞ্জয় দাস, সদস্য জুনেদ আলম, আবদাল হোসেন, তরুন সমাজকর্মী সাহেল আহমদ, এমরান আহমদ, গোলাপ মিয়া, চিত্রশিল্পী অনুপ দাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১