সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিশুদের শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 


বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায়‌ ‘শিশুকে কোন রকম আঘাত করা নয়, শিশুর শৈশব করি আনন্দম’ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। ইউনিসেফ’র অর্থায়নে একসিলারেটিং প্রোটেকশন ফর চিল্ড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যোগে এতে শিশু ও কিশোর-কিশোরী ক্লাব সদস্য, অভিবাবকরা অংশগ্রহন নেন।

 

র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম।

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/মাহি