সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ভয়েস অব শান্তা কলমা’।
ভয়েস অব বার্সিলোনা শান্তা কলমার শাখার ব্যবস্থাপনায় সোমবার দুপুরে উপজেলার মল্লিকপুর মাঝপাড়া ও আশপাশের অর্ধ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভয়েস অব বার্সিলোনার প্রধান উপদেষ্টা হোসেন আহমদ সুমন সিলেট ভাটাটিকর টিলাগড় যুব সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট নাদিম রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সাদিক, কোষাধ্যক্ষ গোলাম আখলাকুজ্জামান মিমু, ব্যবসায়ী রুহেল আহমদ অলিউর রহমান, হৃদয় আহমেদ সাদি হোসেন, ফারহান মিয়া, রুমেল রহমান, রায়হান আহমদ সুমন ও স্থানীয় মুরব্বি ছনক মিয়া, আমিন আলী ফজলু মিয়া প্রমুখ।
ক্ষতিগ্রস্থরা বলেন, বন্যা পরবর্তী নানাবিধ সমস্যায় আমরা দিনপাত করছি। ঘর দরজা টিন ইত্যাদি মেরামত করা জরুরী হলেও আমরা করতে পারছি না। এসময় দাতা সংগঠনের আর্থিক সহায়তা আমাদের খুব উপকারে আসবে।
দাতা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-১১




