মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন পেট্রলপাম্পে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর।

 


সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মণবাজার ও উছলাপাড়াসহ বিভিন্ন পেট্রলপাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পৌরসভার উছলাপাড়ায় অবস্থিত মেসার্স মো. ফরমুজ আলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

 

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে ফিলিং স্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পরিমাপে পেট্রল, অকটেন, ডিজেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযানকালে তাকে সহযোগিতা করে র‌্যাব-৯ এর একটি ফোর্স।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২২