জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (৮ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২