সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর পূর্ব বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম নাহিদ (২০)কে আটক করা হয়।
আটককৃত নাহিদ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটি ১ নং ইউনিয়নের খালিক মিয়ার ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।আটককৃত নাহিদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




