সিলেট সদর উপজেলার (পশ্চিম সদর) লামাকাজী পূর্বপার একতা যুব সংঘের সভাপতি ও ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম এর যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড লালারগাঁও হাজী আব্দুল মতিন লন্ডনীর বাড়ীতে লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাব ও আম্বরখানাস্ত মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম, তরুন সমাজসেবক খায়রুল ইসলাম, সিলেট নগরীর ব্যবসায়ী ও কুরিয়া প্রবাসী মো. তারেক উদ্দিন, সদর উপজেলা স্পোর্ট একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর জুনেদ আহমদ, সমাজকর্মী এনামুল ইসলাম শিমুল ও ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ব্যবসার পাশাপাশি কারও কোন বিপদে-আপদে নজরুল ও তাঁর পরিবার নিভুতে তাদের পাশে দাঁড়িয়েছেন, সহায়তা করেছেন। প্রবাসে পাড়ি দিলেও তিনি ও তাঁর পরিবার এলাকা/দেশের জন্য, দেশের মানুষের জন্য আরো বেশি কাজ করবেন। বক্তারা প্রবাস জীবনে নজরুলের সফলতার পাশাপাশি দীর্ঘজীবন কামনা করেন।
একতা যুব সংঘের সভাপতি ও সংবর্ধিত অতিথি নজরুল ইসলাম বলেন, আমি যুক্তরাজ্য গমনে যাচ্ছি আমার ও পরিবারের স্বপ্ন পুরনের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি যেনো আমার ও পরিবারের স্বপ্ন পূরণ করতে পারি, আর আমার এলাকাকে আমি কখনো ভুলতে পারবোনা। আর চেষ্টা করবো আমার এলাকার মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন ও এলাকার জন্য কিছু করার। আমাকে সংবর্ধিত করার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা রইলো।
পরে সংবর্ধিত অতিথি মো. নজরুল ইসলামকে লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাব ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে ক্রেষ্ট তুলেদেন অনুষ্ঠানে আমন্ত্রিতবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




