সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ৭৭টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 


বুধবার (১০ আগস্ট) দুপুরে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির হলরুমে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

 

চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মুসল্লি পরিষদ ও লক্ষ্মীপুরের সাইয়্যেদ তাহের আহমেদ জাবেরী ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে দেয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

প্রধান অতিথি ছিলেন- সিলেট আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কমান্ড্যান্ট মো. মাহমুদুর রহমান।

 

বক্তব্য দেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, মাদানী ফাউন্ডেশনের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আনাস আল মাদানী, আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সেক্রেটারী মাওলানা জয়নুল আলম ও সহ সভাপতি মোহাম্মদ আহমদ লাল মিয়া প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১