ছবি- মোজাম্মেল হক
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের পাশে গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদ করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিসিক অভিযান চালাচ্ছে।
শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে আমাদের নিজস্ব আলোকচিত্রী জানান- ওসমানী বিমানবন্দর সড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বেশ কিছু স্থাপনা তৈরি করে ব্যবসা চলছিল। এমতাবস্থায় সেগুলো উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।
অভিযানে উপস্থিত রয়েছেন- সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ও বিমানবন্দরের দায়িত্বশীলরা।
অভিযানে সংশ্লিষ্টদের সহযোগিতা করছে পুলিশ ও আনসারা সদস্যরা।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




