বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা শাখার আওতাধীন ১১ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার সকাল ১০টায় নগরীর লামাবাজারস্থ তিনমন্দিরে অনুষ্ঠিত হয়।

 

তিনমন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিও রঞ্জন দেব এর সভাপতিত্বে ও কোতোয়ালি থানা পুজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রকি দেব'র পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন কোতোয়ালি থানা পূজা পরিষদের সভাপতি এড. অরবিন্দু দাশ গুপ্ত বিভু।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর পুজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস,  কোতোয়ালি থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, সাংগঠনিক সম্পাদক জোনাক চৌধুরী, কার্যকরী সদস্য মৃনাল কান্তি দাস রিন্টু।

 

সভায় উপস্থিত ছিলেন- রতন লাল সাহা, বিশ্বজিত কর বিশু, রিতা দেব, অজয় রায়, অর্জুন ঘোষ প্রমুখ।

 

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১১ নং ওয়ার্ডে নির্মলেন্দু দেব লিমনকে সভাপতি ও জগৎজ্যোতি দাস টুটুলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূনার্ঙ্গ কমিটি গঠন করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩