১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ আগস্ট) দুপুরে সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
আলোচনা সভায় সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আব্দুল মমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাপলা আক্তার প্রমুখ।
আলোচনা সভার পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে লাইট ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




