হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

 


শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

 

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। 

 

তারা হলেন- উপজেলার বাতাকান্দি গ্রামের মুসলিম উল্লাহর পুত্র শাহাব উদ্দিন (৬০), বাগহাতা গ্রামের মৃত সমন মুন্সির পুত্র নুরুল হক (৪৫) ও ইছবপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত রহমত আলী (৪৫)। 

 

তিনি জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। যেখানেই মাদক কেনা-বেচা হবে সেখানেই অভিযান পরিচালনা করা হয়েছে। এরই প্রেক্ষিতে বাতাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

 

ওসি বলেন, গ্রেফতারকৃত ৩ মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচার সাথে জড়িত। তারা এতদিন আইনশৃঙ্খলাবাহিনীর চোঁখ ফাকি দিয়ে ব্যবসা করে আসছিল। 

 

মাদক, জুয়া,  চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি। 

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/জেপি