যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যাল্থ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই)- এর গ্রাম জিপি ক্লিনিক বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণিপেশার মানুষদের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে।

 


এর ধারাবাহিকতায় শনিবার (১৩ আগস্ট) গ্রাম জিপি-এর আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাড়াখাইর মাদ্রাসায় বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

 

এদিন বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং পানি বিশুদ্ধকরণ বড়ি ও খাবার সেলাইন বিতরণ করা হয়।

 

ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রাম জিপি-এর ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের।

 

এসময়  চিকিৎসক, নার্স, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজার, ক্লিনিক্যাল ম্যানেজিং ডাইরেকটর আশরাফ জামান এবং সমাজসেবক রোটারিয়ান শওকত হোসেন আজাদ, গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, হেমন্ত শাহা, আকাশ তালুকদারসহ স্বেচ্ছাসেবক দল সাথে ছিলেন।

 

এ চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়। চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. তাউসিফ আহমদ, ডা. ফয়সল আহমদ।

 

এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে বানভাসী মানুষজন খুশী হয়েছেন। মহতী উদ্যোগের জন্য চ্যারিটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪