সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১১টি মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও ২ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সংগঠনের সভাপতি ও সম্পাদক। উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত প্রবাসী আলোর দিশারী সংগঠন বিভিন্ন সময় ইউনিয়নের মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 


অনুদান প্রদান শেষে কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সাবেক সভাপতি ও পাড়ুয়া বদিকুনা জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়।



কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা এবং কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোস্তক আহমদের যৌথ সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. শাহেদ আহমদ।


কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুসাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মো. রফিকুল হক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মুফতি আব্দুল আজিজ, কোম্পানীগঞ্জ কওমি মাদ্রাসার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারি জনকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মনাফ, বটেরতল মাদ্রাসার মুহতামীম শফিকুল হক, বাঘারপাড় লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আলাল আহমদ, সিলেট জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারি জনকল্যাণ পরিষদের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বাস্তবায়ন কমিটির সদস্য মামুন চৌধুরী, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি এমএএইচ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/জলিল/জেপি