ফাইল ছবি
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ২ এর সামনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোক র্যালি এবং সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/জেপি




