সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫৪ জন ও ইরসাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীরামপুর এ ১৬৫ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আদর্শ জীবন গঠনে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। 


রোববার (১৪ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচি পালনে সহযোগিতা করেন- স্থানীয় সমাজ সেবক আব্দুল হাছিব ও ফ্রেন্ডক্লাব-৯৯। 



এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক টিম সিলেটের সদস্য মো. সফি আহমদ পিপিএম, মুক্তার হোসেন রাসেল, আরিয়ান আলীম, রাহিদ আহমদ প্রমুখ।


এসময় স্কুলের শিশুদের উদ্দেশ্যে সফি আহমদ পিপিএম বলেন- আদর্শ জীবন গঠনে পিতা-মাতার আদেশ-নির্দেশ মেনে চলতে হবে। মোবাইল ফোন ১৮ বছরের আগে বাচ্চাদের হাতে দেওয়া যাবে না, এতে তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত হাতের নক কাটতে হবে, চুল কাটতে হবে। বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। অবশ্যই ধর্মীয় আদর্শ অনুসরণ করতে হবে। নিয়মিত স্কুল আসতে হবে এবং দেশ ও সমাজ উন্নয়নে নিজেকে গড়ে তুলতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি