সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সকাল ১০ টায় নাট্য ও সংস্কৃতিকর্মী দের শোক মিছিল বের হবে।

 


শোক মিছিলটি নগরীর প্রধান সড়ক হয়ে সিলেট জেলা প্রশাসক এর কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।

 

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সকল সুধী জন সহ নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১