সিলেটের বিশ্বনাথে শনিবার সকালে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের ৭৫ জন ছাত্রীকে আলতাব-আফিয়া কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান করা হয়েছে।

 


শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

 

অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলতাব আলী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কান্তি দেব’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষাবীদ মফজ্জুল আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আবুল বাসার এবং স্বাগত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল।

 

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডির সদস্য আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, নেছার আহমদ মুজিব, সহকারী প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, শিক্ষানুরাগী মুক্তার মিয়া, ফজলু মিয়া, জিলু মিয়া, আজিজুর রহমান গুলজার, শাহাবউদ্দিন, জয়নুল মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়াসহ নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৬