সিলেটের মোগলাবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে মোগলাবাজার থানার হারাংপাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃত মো. খলিল (৫৬) সিলেট মহানগরীর উত্তর বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকার মৃত মনফর আলীর ছেলে। লাশের ময়না তদন্ত শেষে আজ সোমবার (১৫ আগস্ট) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম হোসেন সিকদার।
তিনি জানান, খলিলের স্থায়ী নিবাস মহানগরীর উত্তর বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকায় হলেও তিনি সম্প্রতি হারাংপাশা এলাকায় রেললাইনের পাশে নতুন বাড়ি করেছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আজ বিকালে খলিলের দাফন সম্পন্ন হবে বলে জানান ওসি আলিম হোসেন সিকদার।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




