বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে দূতাবাসের মাল্টিপারসে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সভার শুরুতে বঙ্গবন্ধু, তার পরিবার ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানী পাঠ করেন শ্রম কাউন্সেলর আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমান। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সকল সংগ্রামে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের কথা সশ্রদ্ধচিত্রে স্মরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/খোকন/মুন্না




