জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘এম এ মজনু ফোরাম’র উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সোমবার বাদ আসর পৌর শহরের পুরাণ বাজারস্থ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 


এরপূর্বে সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন ফোরামের নেতৃবৃন্দ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস ছালাম।

 

বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমেদ রিপনের সভাপতিত্বে ও পাওয়ার ব্যান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।

 

এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমন আহমদ, সাইদুল ইসলাম, নাহিদ তালুকদার, আল-আমিন, রাজু মিয়া, আবু বক্কর ফারাবী, জয়, জাহেদ মিয়া, সুয়াইব আহমদ, হোসাইন, ইসলাম উদ্দিন, রায়হান আলী প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪২