সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

 


সোমবার (১৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি- আধাসরকারী, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

 

পরে সকাল ৯টায় উপজেলা প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।

পরে একে একে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন- উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ, পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ কুমার চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল পরিত্রাণ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎতের ডিজিএম গোপাল চন্দ শিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তোতা মিয়া, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, সদস্য আবুল কাশেম সেবুল, কামাল উদ্দিন, জাফরান জামিল, আজমল হোসেন মনি, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর।

 

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ ও শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন। এছাড়া বৃক্ষরোপন কর্মসূচী, বিভিন্ন উপসানলয়ে মোনাজাত ও প্রার্থনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরণ, ৭ই মার্চের ভাষণ ওচিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-৪৫