জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ইছামতি ডিগ্রি  কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (১৫ আগস্ট) জকিগঞ্জের  ইছামতি ডিগ্রি  কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন, রচনা ও 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইছামতি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জালাল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন ইছামতি  ডিগ্রি কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা ও অফিস স্টাফ  এবং ছাত্র ছাত্রী বৃন্দ। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে শিক্ষক শিক্ষিকারা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  করেন ইছামতি ডিগ্রি  কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জালাল আহমদ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। পুরস্কার বিতরণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইছামতি ডিগ্রি  কলেজের ইসলাম শিক্ষা প্রভাষক দেলওয়ার হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ