সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ এর ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ‘দ্যা স্কাইলার্ক ক্লাব অফ ইংলিশ’ নামে একটি ক্লাব গঠন করা হয়েছে।

 


মঙ্গলবার (১৬ আগস্ট) ক্লাবটি ইংরেজি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের অনুমোদন পেয়েছে। ৪র্থ ও ৩য় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এই ক্লাবটি গঠন করা হয়েছে।

 

নেতৃবৃন্দ জানান, ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা অনেকদিন যাবৎ একটি সংগঠন করার পরিকল্পনা করে আসছিলেন। অবশেষে বিভাগের প্রাক্তন ছাত্র জন দাস ও তাপস সুত্রধর, তোফায়েল আহমদ, ইকবাল হোসেন, শাখাওয়াত শাহীদের সমন্বয়ে শিক্ষকদের উপদেষ্টা করে গঠিত হল ‘দ্যা স্কাইলার্ক ক্লাব অফ ইংলিশ’।

 

এ সময়ে উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ।

 

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সহযোগী অধ্যাপক ফারহানা জামান, জ্যোৎস্না বেগুম, বরুজ্জামান শিপন এবং নিরূপম চৌধুরী।

 

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাস্টার্সের ছাত্র বদরুল হুদা, সহ সভাপতি মাস্টার্স গোলাম জিলানী আবির, আবুল খায়ের রাফি ও জেনুয়ার, সাধারণ সম্পাদক সম্মান শেষ বর্ষের ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রফি আহমেদ চৌধুরী সুজেল, মুবতাসিম ফুয়াদ ও ধানু সরকার, সাংগঠনিক সম্পাদক রাজন দাশ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবণী তালুকদার নীতি, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক ত্রয়ী দাস, সহ ছাত্র ছাত্রী বিষয়ক সম্পাদক রুনু আক্তার, বিতর্ক সম্পাদক ইরিনা হক, প্রচার সম্পাদক আশরাফ উদ্দীন নাঈম  সহ প্রচার সম্পাদক রুবেল ফারহিন, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, সহ দপ্তর সম্পাদক জুঁই রায়, অর্থ সম্পাদক দিব্য দে, সহ অর্থ সম্পাদক রুহেল আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুস্মিতা গোস্বামী মৌ, সদস্য প্রিয়া গুপ্ত এনি, সবুজ দাশ, জুনায়েদ রাফসান, মওদুদ ঠাকুর ও আলীম উদ্দীন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২