বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. আপ্তাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিতুন, কয়েছ আহমদ, মখদ্দছ আলী, আলতাফ হোসেন, শাহজাহান আজিজ দবির, তোয়াহিদুল আলী, ময়না মিয়া, হুছাইন আহমদ, শফিউল আলম, ফয়সল আহমদ, জাহাঙ্গীর আলম, শাকিল আহমদ, এম আলা হোসেন, মিনহাজ আহমদ, হারিছ মিয়া প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ কামাল স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




