হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরের সার্কিট হাউসের সামনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত রক্তবন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক গরিব ও অসহায়ের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উল হাসান সমুজ, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা আনোয়ার, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সভাপতি শাহ শাহেদ, আওয়ামী লীগ নেতা দুলন আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল মমিন নাসির, যুগ্ম সম্পাদক লোকমান মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জগলু, মহানগর ছাত্রলীগ নেতা জঙ্গীনুর আহমেদ জীবান, ছাত্রলীগ নেতা রাজীব আহমদ, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, সিলেট মহানগরের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাফি ও মুন্না মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ই.আ




