পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ৩ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সুনামগঞ্জ আসছেন।

 


বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি বিমানের একটি ফ্লাইটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে দক্ষিণ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।


বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি সুনামগঞ্জ অবস্থান করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

 

শনিবার (২০ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ থেকে সড়ক পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।


সিলেটভিউ২৪ডটকম/ইআ