নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ৮ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (১৭ আগস্ট) দুপুর বড়লেখা পৌর শহরের এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।  অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

আদালত সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বড়লেখা পৌর শহরের ব্যবসায়ী ছালিম আহমদকে  ৫ হাজার, ইমরান হোসেনকে ৫ হাজার, দীপক দত্তকে ৫ হাজার, আব্দুল কাইয়ুমকে ৫ হাজার, ছায়েদ আহমদকে ৪ হাজার, আব্দুল আলিম ৩ হাজার, সুনাম উদ্দিনকে ৩ হাজার, তারেক আহমদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  জাহাঙ্গীর হোসাইন জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর  ৩৮ ও ৪০ ধারায় ৮ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু