সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর জন্মদিনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাদ মাগরিব বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছমির উদ্দিন।


মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিক হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, আজাদুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ, কৃষক লীগ নেতা কবির আহমদ, জামাল উদ্দিন, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, মাহবুব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  জুবায়ের আহমদ জয়, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, আজাদ আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/পিডি