কেক কাটা ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে সিলেটের বিশ্বনাথে নিজেদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ের উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন।



উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান।


সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরশ আলী, সদস্য গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ূম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাসমত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছমির আলী, নুরুজ্জামান, আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক তছলিম আলী, আব্দুল গনি, এ কে ফটিক, বিল্লাল আহমদ, সাইদুর রহমান, নিজাম উদ্দিন, সুজন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন, আতিকুর রহমান আতিক, আমির আলী, কাওছার আহমদ সমসেদ, দিলোয়ার হোসেন, মিল্লাদ আহমদ, নুরুল ইসলাম, শিপুন মিয়া, তাজুল ইসলাম, আনহার আলী, নুরুল আমিন, শাহ রুপন, আব্দুল আলিম, জয়নাল আহমদ, জুয়েল আহমদ, লিটন আহমদ, শাহ সনি, শিপলু মিয়া, চুনু মিয়া, আব্দুল আজিজ, কয়ছর মিয়া, ফিরুজ মিয়া, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/মুন্না