৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে   সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। 


মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক মানিকুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল,  জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, কামরান হোসেন হেলাল, রজব আহমদ, আবুল কালাম সাহেদ,  জাহাঙ্গীর মিয়া,  জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলী আকবর খান,  দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ,  রুবেল বক্স, প্রভাষক মাকসুদ আলম, আব্দুল আমিন ,  জাহেদ আহমদ,সাইফুল আলম কোরেশি, আশিকুর রহমান প্রমুখ।



আলোচনা সভায় উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ