শ্রীশ্রী রাধারাণীর আবির্ভাব তিথি উপলক্ষে এক অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

 


অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল।

 

৪ সেপ্টেম্বর রবিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সার্বিকভাবে পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

 

হরিনাম সুধা বিতরণ করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা সিলেট, শ্রী বিনোদ বিহারী দাস বাবুল; সিলেট, রতিশ দাশ; বালাগঞ্জ, সুষেন বৈদ্য; ভারত, গিরিরাজ দাস জুয়েল; সিলেট।

 

৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ।

 

হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকার পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬