দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা ব্যাপি চলমান অভিযানের অংশ হিসেবে তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ বাদাঘাট বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে বাদাঘাট বাজারে ১১টি মুদি মালের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯ হাজার ৫০০শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এসময় উপস্থিত ছিলেন- বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি মো.সেলিম হায়দার, সাংবাদিক এম.এ রাজ্জাক প্রমুখ।
পরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-২৫




