শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অনিল বরন চৌধুরী পরলোক গমন করেন।

 


বুধবার তিনি স্ট্রোক করে মেডিক্যালে ভর্তি হন।

 

রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫ টায় সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

 

অনিল বরন চৌধুরী শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া সদর ইউপির নাইন্দা গ্রামের শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে সুনামধন্য লোক ছিলেন। তিনি শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন এবং একই বিদ্যালয়ের বর্তমান কার্যকরী কমিটির সদস্য ও ধর্মপ্রাণ মানুষ।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-২২