সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করার অভিযোগে ছইফ উদ্দিন বাদশা (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 


রোববার (২১ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



সে উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর পুত্র ও স্থানীয় যুবদল কর্মী।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম শ্রাবণ। তিনি বলেন- আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।


সিলেটভিউ২৪ডটকম/এনাম/মুন্না