সিলেট নগরের জিন্দাবাজার শুকরিয়া আধুনিক বিপনি বিতান কেন্দ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, ও বড়লেখা সমিতি সিলেট’র সহ-সাংগঠনিক সম্পাদক,  সোহেল ওসমান গণি সপরিবারে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এ উপলক্ষে গত ২২ আগস্ট সোমবার তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে।  

নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ গ্রান্ড ভিউ হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বড়লেখা সমিতি সিলেটের নেতৃবৃন্দ সাংবাদিকসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।  


অনুষ্ঠানে সভাপতি করেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশিদ। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও বড়লেখা সমিতি সিলেটের কোষাধ্যক্ষ আবদুল কাদের তাপাদার। 

ব্যবসায়ী সমিতির সদস্য মমতাজুল করিম খান জামিলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মেহেদী হাসান খান, ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি মোবিন আহমদ চৌধুরী ও ব্লুওয়াটার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ও বড়লেখা সমিতি সিলেট এর সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংবাদিক জুলফিকার তাজুল, ব্যবসায়ী ও সমাজকর্মী আতাউর রহমান, তরুণ সমাজ সেবক শাহেদ হোসাইন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, দপ্তর সম্পাদক ফাহমিন আহমদ টিপু, মো. আশরাফুজ্জামান, এইচ এম রেজওয়ানুল কবির রেজা, শিবলুর রহমান, মো. কিছমত আলী, ইউসুফ খান বাদশা, সদস্য ইউসুফ খান, রুবেল আহমদ, রফিক উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সোহেল ব্যবসার পাশাপাশি একজন সমাজসেবী ও পরোপকারী মানবিক মানুষ। আমরা তার ভবিষ্যৎ জীবনের কাঙ্ক্ষিত সুখ ও সফলতা কামনা করি। সভা শেষে অতিথিরা সোহেলের হাতে সম্মাননা ক্রেস্টা তুলে দেন। 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/লাভলু