মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্থায়ী বাসস্থান নির্মাণ করে উপহার স্বরূপ দিচ্ছেন শেখ হাসিনা সরকার। সেসব গৃহ ও ভূমিপ্রদান কার্যক্রম পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

 


বুধবার দুপুরে (২৪ আগস্ট) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগীরগাঁও ও আজমপুর গ্রামের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে পর্যায়ক্রমে বরাদ্দকৃত  ৮৯টি ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 

পরিদর্শনকালে তিনি মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘরের নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঘরের নির্মাণকাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৪