জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন এস এম বিল্লাহ।
হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, মানবাধিকার কর্মী মনোরঞ্জন তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শেখ আক্তার, রুহিত চৌধুরী, ফরহাদ, মো. ইউসুফ সেলু, তুহিন চৌধুরী, মানুন চৌধুরী, রুনু সুলতানা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




