বিশিষ্ট কবি ও লেখক মাহবুবা সামসুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি ও সাধারণ সম্পাদক মনিকা ইসলাম বলেন, ‘মাহবুবা সামসুদের মৃত্যুতে সিলেট এক গুণিজনকে হারাল। সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গণে তাঁর শূন্যতা অপূরণীয়।’ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৬




