সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে পাগলা বাজার পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুইপাশে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল লতিফ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক, শান্তিগঞ্জের এসিল্যান্ড সকিনা আক্তার ও উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার থেকে পাগলা বাজার পর্যন্ত সড়কের দুইপাশ অবৈধভাবে দখল করে ব্যবসা চলছিল। কর্তৃপক্ষ প্রতিবছর এসব স্থাপনা উচ্ছেদ করে দেওয়ার পর আবারও গড়ে ওঠে স্থাপনা। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলকারীরা তাতে কর্ণপাত করেননি। তাই সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৩




