সিলেটের বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী দুলাল আহমদকে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নতুন বাজারস্থ আল-মাদ্রাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।

 

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- সৌদি আরব প্রবাসী দুলাল আহমদ।

 

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শহিদুর রহমানের সভাপতিত্বে ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার এ কে এম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাপ্তাহিক আমাদের সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি শাহীন উদ্দিন।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র নাদের আহমদ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সৌদি আরব প্রবাসী দুলাল আহমদ মাদ্রাসার এতিম ফান্ডে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার শিক্ষক ফররুক আহমদ, শিক্ষার্থী মিলন আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭