সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সদস্য সচিব শ্যামল কাপালি’র মাতা প্রভাসিনী কপালি পরলোক গমন করায় গভীর শোক প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।


এক শোকবার্তায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সাধারণ সম্পাদক ডা. শাদত হোসেন, সিলেট জেলার সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর শাখার আহবায়ক মো. মাছুম আহমদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাশ এক যুক্ত বিবৃতিতে প্রভাসিনী কপালি পরলোক গমন করায় গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি একজন ভালমনের মানুষ ছিলেন। তিনি ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।



নেতৃবৃন্দ শোকবার্তায় প্রভাসিনী কপালির বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ